1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

মধুটিলা ইকোপার্কের ২২৩ ধাপ সিঁড়ি উঠতে গিয়ে প্রাণ গেল এক জনের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে ঘুরতে গিয়ে ২২৩ ধাপ সিঁড়ি বেয়ে উঁচু টিলায় উঠার সময় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দুলু পাগলা নামে এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যাক্তির বাড়ী নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে।

এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত জোরান আলীর ছোট ছেলে মো. দুলু মিয়া (৪৮) গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় আক্রান্ত ছিলেন। এরপর থেকেই সে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো। ঘটনার দিন দুপুরে দুলু মিয়া মধুটিলা ইকোপার্কের ২২৩ ধাপ সিঁড়ি বেয়ে সব চেয়ে উঁচু পাহাড়ে উঠার সময় তার মৃত্যু হয়। দুলু মিয়ার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সে শারীরিক ভাবেও দূর্বল ছিলো।

বন বিভাগের মধুটিলা ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, দুলু মিয়া নামে ওই ব্যাক্তি পার্কের ধাপসিঁড়ি বেয়ে উঠার সময় উঁচু থেকে হঠাৎ পড়ে গিয়ে স্বাভাবিক মৃত্যু ঘটে। সে মাঝে মধ্যেই পার্কে ঘুরতে আসতো। তাছাড়া সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো।

এ ব্যাপারে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, মৃত লোকটি অসুস্থ্য ছিলো। মঙ্গলবার দুপুরে মধুটিলা ইকোপার্কের উঁচু টিলায় উঠার সময় তার স্বাভাবিক অবস্থায় মৃত্যু হয়। কোন প্রকার অভিযোগ না থাকায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে ওসি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি