1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

দূর্গাপুরে বন্ধুর বিয়েতে গিয়ে যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

নেত্রকোনার দূর্গাপুরে বিয়ের দাওয়াত খেয়ে সৌমিক আকঞ্জি (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) দূর্গাপুর উপজেলার গাভীনা গ্রামে কামরুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়ার পর তার মৃত্যু হয়।

সৌমিক দূর্গাপুর পৌরসভার ভবানিপুর এলাকার অ্যাডভোকেট শাহনেওয়াজ আকঞ্জির ছেলে। তিনি কলেজশিক্ষার্থী ছিলেন।

দূর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রোববার বিকেলে মাকে সঙ্গে নিয়ে বন্ধুর বিয়ের দাওয়াতে গাভীনা গ্রামে যান সৌমিক। সেখানে একটু বেশিই খেয়েছিলেন তিনি। খাওয়ার পর এক পর্যায়ে হঠাৎ বমি করতে শুরু করেন। পরে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ নুর-এ আলম জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি