1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

দুর্গাপুরে যুবককে কুপিয়ে আহত, গ্রেফতার ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার দক্ষিনপাড়া এলাকায় ইলিয়াস তালুকদার সৌরভ (২৫) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করে ধানক্ষেতে ফেলে রাখার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় জুয়েল মিয়া (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার দক্ষিণপাড়া কালীমন্দির এলাকায় সরস্বতী পূজা দেখে ইলিয়াস তালুকদার ও তার বন্ধু সোহাগ মিয়া মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা ৩/৪ জন যুবক তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে খুন করার উদ্দ্যেশে এলোপাথারি কুপিয়ে ইলিয়াসকে ধানক্ষেতে ফেলে রেখে যায়।

এ সময় মোটরসাইকেলের আলোতে সোহাগ মিয়া অনেককেই চিনতে পারেন। এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে ইলিয়াস ও সোহাগকে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ইলিয়াসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ থেকে ঢাকা ম্যাডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় ইলিয়াসের পিতা ইয়াকুব আলী তালুকদার ৯ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। রোববার দুপুরে মামলার এজাহারভুক্ত ৩নং আসামি মেলাডহর গ্রামের ছোট আবুর ছেলে জুয়েল মিয়াকে গ্রেফতার করে দুর্গাপুর থানা পুলিশ। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এ ব্যাপারে মামলার আইও এসআই মো. শাখাওয়াত হোসেন জানান, ওই মামলায় জুয়েল মিয়া নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে, অন্যদেও গ্রেফতারের চেষ্টা চলছে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি