1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে পুস্পস্তবক অর্পণ, শপথ গ্রহণ, “ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও আবৃত্তিসহ নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি।

সকাল ৮টায় জাতীয় দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে বাকৃবির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এরপর তিনি অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সংগঠনের শিক্ষক-শিক্ষার্থীর, কর্মকর্তা ও কর্মচারিদের নিয়ে ১ মিনিট নিরবতা পালন ও শপথ গ্রহণ করেন। এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে “ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু” শীর্ষক (অনলাইনে) আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি