1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

কিশোরগঞ্জে গন্ধ‌গোকুল হত্যার অ‌ভি‌যো‌গে থানায় জিডি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিরল প্রজা‌তির বন্য প্রাণী গন্ধগোকুল হত্যার অ‌ভি‌যো‌গে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ক‌রিমগঞ্জ থানায় এ অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে।

হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক রেহাল মাহমুদ এ অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টানপাড়া গ্রামে ৩টি গন্ধগোকুল ধ‌রে পিটিয়ে হত্যা করেন স্থানীয়রা। এরপর মৃত প্রাণীগু‌লো নি‌য়ে উল্লাস কর‌তে থাকেন তারা। ছ‌বিসহ এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ‌ফেসবু‌কে ভাইরাল হয়।

অ‌ভি‌যোগপ‌ত্রে ‌ফেসবু‌কে দেয়া ছবি দে‌খে এ ঘটনায় জড়িত‌দের ধ‌রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম অ‌ভি‌যোগ পাওয়ার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, ‘বন বিভাগের পক্ষ থেকে থানায় অভিযোগপত্র দায়ের করা হয়েছে। বিষয়টি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি