1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

কলমাকান্দা বাজারে আগুন, প্রায় কোটি টাকার ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

নেত্রকোণার কলমাকান্দায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বাজারে আগুন লেগে একটি বাসাসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

কলমাকান্দা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় বাজারের বাকি অংশ।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কলমাকান্দা বাজারে মধ্যরাতে চাউল মহাল সংলগ্ন সুধাংশ সরকার মুদির দোকান গোডাউন থেকে এ আগুনের উৎপত্তি হয়। খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাজারের কাজল মাস্টারের বাসা ও সুধাংশ সরকারের মুদির দোকান, গোডাউনসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পাশে থাকা আরো ৮-১০ টি দোকানঘরের আংশিক ক্ষতি হয়েছে।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি