1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

তারাকান্দায় ভাগ্নিকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত খালু গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় খালু মো: রুবেল মিয়া (৩০) কর্তৃক অপ্রাপ্তবয়স্ক ভাগ্নিকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত খালু রুবেল মিয়াকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করেছে তারাকান্দা থানা পুলিশ।

জানা যায়, রাঙ্গামাটি জেলার বরকল থানার কুরকুটিছড়ি সাকিনের মোঃ আব্দুল মজিদের পুত্র মোঃ আব্দুল গনি পরিবার সহ তারাকান্দা উপজেলার হরিয়াতলা গ্রামে শ্বশুর লাল হোসেন ব্যাপারীর বাড়িতে বসবাস করতো। তার ১৩ বছরের মেয়ে উপজেলার রাজদারিকেল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। এই ছাত্রীকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে রুবেল মিয়া।

এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, রুবেল মিয়া ভিকটিমের বাবা আব্দুল গনির শ্যালিকা মিরজানা বেগমের স্বামী। সেই ক্ষেত্রে ভিকটিম আসামীর ভাগ্নী। গত ২০ ডিসেম্বর বিকালে রাজদারিকেল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে রুবেল মিয়া ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজি যোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নিউ হাজিগঞ্জ এলাকায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। মেয়ের বাবার দেয়া তথ্যমতে এসআই আব্দুস সবুর ও তার টিম অভিযান চালিয়ে মানিকগঞ্জ হইতে আসামী রুবেল মিয়াকে বুধবার রাতে গ্রেফতার ও নারায়ণগঞ্জ হইতে ভিকটিমকে উদ্ধার করেন।  ঈশ্বরগঞ্জের শিবপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে রুবেল মিয়া পেশায় বাসের হেলপার। আসামি রুবেল মিয়া কে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি