1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ময়মনসিংহ জিলা স্কুলের বিগত ৫০ বছরের শিক্ষার্থীদের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হচ্ছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য জিলা স্কুলের বিগত ৫০ বছরের শিক্ষার্থীরা এক হয়ে আয়োজন করেছেন এক ব্যতিক্রমী ক্রিকেট প্রতিযোগিতার। গত ৫০ বছরের সাবেক শিক্ষার্থীরা ৩৮টি দলে ভাগ হয়ে এ প্রতিযোগিতায় অংশ নেবেন।

আগামীকাল ১৯ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হয়ে এ খেলা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অনেক খেলাতে স্কুলের সাবেক ছাত্র হিসেবে পিতা-পুত্র ভিন্ন ভিন্ন দলে অংশ নেবেন। ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। জাতীয় দলের একাধিক খেলোয়ারসহ বেশ কয়েকজন মন্ত্রী-এমপিও এ খেলাতে অংশ নেবেন।

খেলাকে কেন্দ্র করে স্কুলের ছাত্রবাসের মাঠে এক মিলনমেলার সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা। খেলার সকল প্রস্তুতি এরই মাঝে শেষ হয়েছে। আয়োজকরা জানান জিলা স্কুল এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাব প্রতিযোগিতাটির আয়োজন করেছে।

আজ দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্কুলের সাবেক শিক্ষার্থী এহতেশামুল আলম, শেখ আমজাদ আলী, আরিফ চৌধুরী রাসেল, হাবিবুল্লাহ বাবু, শরিফুজ্জামান সোহেল, মাইনুদ্দিন লস্কর রিগ্যান, মোহাম্মদ আলী তাতুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি