1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ঈশ্বরগঞ্জে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ : নিহত ১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামে। এব্যাপারে নিহতের পুত্রবধূ বাদী হয়ে বৃহস্পতিবার ১০জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামে বুধবার সকালে একই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে শান্ত মিয়ার (৪৬) দুটি ছাগল আবেদ আলীর কাঁঠাল বাগানে প্রবেশ করে ২৫টি ছোট কাঁঠালের চারা গাছ খেয়ে ফেলে। এনিয়ে প্রতিবেশী শান্তদের পরিবারের সাথে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে শান্ত গংদের লাঠির আঘাতে আবেদ আলী (৭০) গুরুতর আহত হন।

এ অবস্থায় আহত আবেদ আলীকে পরিবারের লোকজন প্রথমে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। পরে ঈশ্বরগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ময়মনসিংহ হাসপাতালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আবেদ আলী মারা যান।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি