1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গফরগাঁওয়ে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির ভেতর টিউবওয়েলের পাশে গর্তের জমানো পানিতে পড়ে জান্নাতুল ফেরদৌসি কোমল নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের কালাইরপাড় হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, পৌর শহরের কোর্ট ভবন এলাকার দুবাইপ্রবাসী আম্মান মিয়ার কন্যা শিশু জান্নাতুল ফেরদৌসি কোমল আজ সোমবার সকালে তার মা শাহনাজ আক্তারের সাথে উপজেলার কালাইর পাড় গ্রামের নানু বাড়ি (হাজী বাড়ি) বেড়াতে যায়। দুপুরে খাওয়ার পর জান্নাতুল ফেরদৌসি কোমল বাড়ির ভেতর উঠানে খেলতে থাকে। একপর্যায়ে সে টিউবওয়েলের পাশে পানি জমার জন্য খোড়া গর্তের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ কোমলকে দেখতে না পেয়ে তার মা-সহ বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করেন।

বিকাল সাড়ে ৩টার দিকে টিউবওয়েলের গর্তের পানিতে পড়ে থাকতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করেন। শিশুটির এক স্বজন বলেন, খুবই দুঃখজনক ঘটনা। ফুটফুটে এই শিশুটির মৃত্যু মেনে নিতে আমাদের খুবই কষ্ট হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি