1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

কুলিয়ারচরে টাকা আদায়ে যুবকের পায়ে শিকল পরিয়ে তালা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কথিত পাওনা টাকা আদায়ের জন্য রতন মিয়া (৪০) নামে এক যুবককে গায়ের জোরে রাস্তা থেকে তুলে নিয়ে বাড়িতে পায়ে শিকল পরিয়ে তালা দেয়া হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার জাফরাবাদ গ্রামের সেলিম মিয়ার বাড়িতে রতন মিয়ার পায়ে শিকল পরিয়ে তালা দিয়ে রাখার ঘটনাটি ঘটে। সেলিম মিয়া জাফরাবাদ গ্রামের নূরুল ইসলামের ছেলে।

অন্যদিকে নিষ্ঠুরতার শিকার হওয়া যুবক রতন মিয়া উপজেলার লক্ষ্মীপুর মাতুয়ারকান্দা গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে।

কথিত পাওনা টাকা আদায়ের জন্য যুবকের পায়ে শিকল পরিয়ে তালা দেয়ার ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যুবকের পায়ে শিকল পরিয়ে তালা দেয়ার ঘটনা শুনে আশপাশের মানুষ সেলিম মিয়ার বাড়িতে গিয়ে ভীড় জমায়।

বিকাল সোয়া ৪টার দিকে এ রিপোর্ট লিখার সময় পর্যন্ত রতন মিয়াকে জাফরাবাদ গ্রামে সেলিম মিয়ার বাড়িতে পায়ে শিকল পরিয়ে তালা মেরে রাখা হয়েছে।

জানা গেছে, শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রতন মিয়ার কাছে টাকা পাওনা টাকা আদায়ের কথা বলে তাকে রাস্তা থেকে তুলে সেলিম মিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার পায়ে শিকল পরিয়ে ঘরের একটি খুঁটির সাথে তালা মেরে রাখা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি