1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে শিশুসহ চারজন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহে পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নগরের রামবাবু রোডের আলীমন প্লাজা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য তিনজন হলেন- রফিক মিয়া (২০), নুর মোহাম্মদ (৪০) ও শরিফুল ইসলাম।

সন্ধ্যায় ময়মনসিংহ র‌্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতার চারজনের কাছ থেকে পর্নোগ্রাফি ব্যবসায়ে ব্যবহৃত কম্পিউটার, মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ নগরের রামবাবু রোড আলীমন প্লাজার বিভিন্ন কম্পিউটার (সাইবার ক্যাফে) দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে অশ্লীল ছবি ও ভিডিও ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে ছড়িয়ে আসছিল এবং পর্নোগ্রাফি সিডি ক্রয়-বিক্রয়ে জড়িত।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফারুক হোসেন বলেন, র‌্যাব আসামিদের আমাদের কাছে হস্তান্তর করেছে। আগামীকাল তাদের আদালতে তোলা হবে।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান মিয়া জানান, মামলার শিশু আসামি আইন অনুসারে যাবতীয় সুবিধা পাবে। তাকে শিশু সংশোধনাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি