1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

হালুয়াঘাটে চাকা ফেটে পিকনিক বাস পুকুরে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের হালুয়াঘাটে বনভোজন (পিকনিক) থেকে ফেরার পথে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুর পড়ে গেছে একটি বাস। এ ঘটনায় অন্তত আট জন আহত হয়েছেন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সদর ইউনিয়নের শাপলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দুর্ঘটনায় আহতরা হলেন- তারাকান্দা উপজেলার ডৌহাতলা গ্রামের সাবিকুন্নাহার (১৯), একই গ্রামের কায়ুমের স্ত্রী মুক্তা (২২), হালিমা খাতুন (৫০), তাসলিমা খাতুন (৩৫), সবুজ (২৫), আব্দুল বারেক (৪০), ওমর আলী (৩৫) ও সাদেক (১৯)।

জানা গেছে, এদিন সকালে জেলার তারাকান্দা থেকে বাসটি ৫৫ থেকে ৬০ জন যাত্রী নিয়ে নালিতাবাড়ী ইকোপার্ক গিয়েছিল। ফেরার পথে হালুয়াঘাটের শাপলা বাজারে এলে বাসটির চাকা ফেটে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পুকুরে পড়ে যায়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি মাহমুদুল হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি