1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৮ দালাল গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৮ দালালকে গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। তাদের মধ্যে বিপ্লব বর্মণ (৪২) ও মো. আমিনুল ইসলামকে (৪২) ১৫ দিনের এবং অপর ছয়জনের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রেজাউল করিম (৪৫), মো. লুৎফর রহমান (৫০), মো. রমজান আলী (৪২), মো. শামীম আল মামুন (৪০), মো. রাজন (৩৭) ও মো. আমিনুর রহমান (৩৬)।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুনের নেতৃত্বে র‍্যাবের একটি দল টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালায়। এ সময় দালালির অপরাধে আটজনকে গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোছা. মারিয়াম খাতুন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেফতার আটজনকে দণ্ডবিধির ১৮৬ ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি