1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

হালুয়াঘাটে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের হালুয়াঘাটে কয়লাবাহী ট্রাকচাপায় জিৎ বৈষ্ণব (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর পৌর শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিৎ বৈষ্ণব মুক্তাগাছা উপজেলার মুজাটি গ্রামের প্রবির বৈষ্ণবের ছেলে। সে পৌর এলাকার একটি মোটরসাইকেলের দোকানে কাজ করতেন।

পুলিশ জানায়, বাইসাইকেল-যোগে জিৎ বৈষ্ণব তার দোকানে কাজ করতে যাচ্ছিলেন। সে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা কয়লাবাহী ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা চালক ও হেলপারকে আটক করে।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এই ঘটনায় চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ আগামীকাল ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি