1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মদনে নবনির্বাচিত পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

নেত্রকোনার মদন পৌরসভার মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত মেয়র মোহাম্মদ সাইফুল ইসলাম। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মদন পৌরসভায় মেয়রের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত মেয়র মোহাম্মদ সাইফুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

এরপর ৯ জন সাধারণ আসনের কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করে নেন পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র মোহাম্মদ সাইফুল ইসলাম সূচনা বক্তব্য রাখেন। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

নবনির্বাচিত পৌর পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, জেলা পরিষদ সদস্য একেএম সাইফুল ইসলাম হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে পৌরসভার নবনির্বাচিত ১২ জন কাউন্সিলরদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি