1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

নান্দাইলে থ্যালাসেমিয়া আক্রান্ত ২ ভাইয়ের জন্য দানবাক্স খুলে দিলেন ইউএনও

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশুর রক্ত কেনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য চালু করা দানবাক্সে জমানো টাকা দিয়েছেন ইউএনও এরশাদ উদ্দিন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তিনি দানবাক্স খুলে জমানো প্রায় সাড়ে ১৮ হাজার টাকা দুই শিশুর হাতে তুলে দেন। এতে খুশি শিশুর পরিবার।

জটিল থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশু হলো তাজমহল (৭) ও ফয়সাল (৫)। তারা সম্পর্কে আপন দুই ভাই এবং উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও গ্রামের খোরশেদ আলমের ছেলে।

খোরশেদ আলম বলেন, ‘প্রতিমাসে আমার দুই ছেলের জন্য কমপক্ষে দুই ব্যাগ রক্ত লাগে। গত তিন বছর ধরেই এ অবস্থায় চলছি। দিনমজুরি করে যা আয় হয় তা দিয়ে কুলাতে পারছিলাম না। যা ছিল বেঁচে নিঃস্ব হয়ে গেছি। এজন্য ইউএনও এর কাছে সহযোগিতার আবেদন করেছিলাম। তিনি দানবাক্স খুলে কিছু টাকা সহযোগিতা করেছেন।’

ইউএনও এরশাদ উদ্দিন বলেন, ‘আমিও কিছু সহায়তা করেছি। এছাড়া দানবাক্সে জমা পড়া টাকা শিশু দুটির বাবার হাতে তুলে দিয়েছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি