1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মসিকের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার যানজট নিরসনে ৮ ফেব্রুয়ারী সোমবার দুপুরে লাইসেন্সবিহীন তারিখ অনুযায়ী নির্ধারিত রঙ পরিবর্তনকারী মোটা চাকার অটোরিকশা এবং অটোবাইক চলাচল বন্ধের অভিযান পরিচালনা করেন মসিকের ভ্রাম্যমাণ আদালত।

সিটি কর্পোরেশন এলাকার যানজট নিরসনকল্পে গঠিত কমিটির আহবায়ক এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজীব উল আহসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ।

অভিযানে অটোরিকশা ও অটোবাইকের ৯১ টি ব্যাটারি জব্দ করা হয় এবং ১১ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে যানজট নিরসন কমিটির আহবায়ক সচিব রাজীব সরকার বলেন, যানজট নিরসনকল্পে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর উদ্যোগে আমরা বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে সভার সিদ্ধান্ত মোতাবেক সিটি কর্পোরেশনের যানজট নিরসন কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সিদ্ধান্ত মোতাবেক সিটি কর্পোরেশন এলাকার ৫টি পয়েন্ট- টাউন হল, চরপাড়া, পাটগুদাম ব্রিজের মোড়, জেলা স্কুল মোড় এবং গাঙ্গীনাপাড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

যানজট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, মসিক সহকারী সচিব মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সদস্যসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি