1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ফুলবাড়িয়া ও মুক্তাগাছা পৌরসভার মেয়র কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের মুক্তাগাছা এবং ফুলবাড়িয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রবিবার ৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২ টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগের বিভাগীয কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার পরিচালক আব্দুল আলিম প্রমুখ।

প্রথম অধিবেশনে ময়মনসিংহ জেলাধীন মুক্তাগাছা পৌরসভার মেয়র মোঃ বিল্লাল হোসেন (বিল্লাল) এবং তার ৯ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের ৩ জন কাউন্সিলর শপথ গ্রহণ করে।

দ্বিতীয় অধিবেশনে ময়মনসিংহ জেলাধীন ফুলবাড়িয়া পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া এবং তার ৯ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের ৩ জন কাউন্সিলর শপথ গ্রহণ করে।

শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে বিভাগীয় কমিশনার এর পক্ষ থেকে শপথ গ্রহণকারীগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি