1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

আজ টিকা নিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

আজ সারাদেশে একযোগে শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম। এদিন দেশের এক হাজারের বেশি হাসপাতালে টিকা দেয়া হবে। প্রথম দিনই টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জানা গেছে, এদিন সকালে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও রয়েছেন এদিনের টিকা গ্রহণকারীদের তালিকায়।

আজ যারা টিকা পাবেন তাদের মোবাইল ফোনে আজ এসএমএস যাবে। প্রথম ডোজ নেয়ার পর ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে।

টিকা নিতে এরই মধ্যে তিন লাখের বেশি মানুষ নিবন্ধন করেছেন। টিকাদানে নিয়োজিত থাকবেন স্বাস্থ্যকর্মীদের ২ হাজার ৪০২টি দল। নিবন্ধন না করলেও কেন্দ্রে এসে টিকা নিতে পারেন এমন ব্যবস্থাও রাখা হচ্ছে। তবে এক্ষেত্রে আগ্রহী ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। আগে নিবন্ধন না করা টিকাগ্রহীতার সব তথ্য রেখে দেয়া হবে, স্বাস্থ্যকর্মীরা পরে তা ডেটাবেইজে তুলে দেবেন।

এর আগে ২৭ জানুয়ারি ভার্চুয়ালি যুক্ত থেকে টিকা দেয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উপস্থিতিতে বাংলাদেশে প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি