1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সীমান্তরক্ষীরা সতর্ক রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

মিয়ানমারে সেনা অভ্যুত্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। সীমান্তে কড়া পাহারা দেওয়া হচ্ছে। সীমান্তরক্ষীরা সতর্ক রয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় গুলশানের পুলিশ প্লাজায় নৌ–পুলিশের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রী এই কথা বলেছেন।

সম্প্রতি দেশে বিষাক্ত মদ পান করে মৃত্যুর ঘটনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির জন্য মদ আমদানি বন্ধ রয়েছে। এ জন্য বিদেশি মদের সংকট রয়েছে। এই সুযোগে একটি চক্র নকল মদ উৎপাদন করছে। এদের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হয়েছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

আল জাজিরার প্রতিবেদন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আল জাজিরা টেলিভিশনে সম্প্রতি সম্প্রচারিত প্রতিবেদনটি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এটা সাংবাদিকতার নীতিমালার মধ্যে পড়ে না। এটা সম্পূর্ণ হলুদ সাংবাদিকতা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রতিবেদন করা হয়েছে। অতীতেও এমন মনগড়া সংবাদ প্রচার করা হয়েছে। তিনি দেশবাসীকে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি