1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

করোনা আরেকটু নিয়ন্ত্রণে এলেই স্কুল খুলে দেওয়া হবে : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে এলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা ও একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা এসব কথা বলেন। ১২ কার্যদিবসের এই অধিবেশন আজ শেষ হয়েছে। শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।

ভ্যাকসিন নেওয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে যারা টিকা নিয়েছেন বা নেবেন, সবার স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে তাদেরও মাস্ক পরতে হবে।

ইতিমধ্যে দেশের করোনাভাইরাসের টিকা এসেছে এবং প্রাথমিকভাবে পাঁচ শতাধিক স্বাস্থ্যকর্মীর ওপর তা প্রয়োগও করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণ টিকাদান শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের।

টিকা আসায় এখন মানুষের মধ্যে মাস্ক পরা বা হাত ধোয়া, শারীরিক দূরত্ব রক্ষার মতো স্বাস্থ্যবিধি পালনে যাতে ঢিলেমি না আসে, সে বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও সতর্ক করে আসছেন।

প্রসঙ্গত দেশে করোনা সংক্রমণ প্রথম ধরা পড়ে ৮ মার্চ। ১৮ মার্চ প্রথম মৃত্যু হয়। ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি