1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

বাকৃবির সাবেক উপাচার্য ইন্তেকাল করেছেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার অন্তর্গত উথুরা ইউনিয়ন নিবাসী, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ ক‍ৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শাহ্ মোহাম্মদ ফারুক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

বার্ধক্যজনিত কারণে সোমবার দিবাগত রাত ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপপরিচালক দীন মোহাম্মদ দীনু বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ড. শাহ মোহাম্মদ ফারুক ২৩ আগস্ট ১৯৯৩ থেকে ১৩ নভেম্বর ১৯৯৬ বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যান্ত্রিক প্রকৌশলে স্নাতক এবং যুক্তরাষ্ট্র হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৬৩ সালে বাকৃবিতে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের বিভাগীয় প্রধান, অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি