1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

হাঙ্গেরিকে ৫ হাজার করোনার টিকা দেবে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ইউরোপের দেশ হাঙ্গেরি বাংলাদেশের কাছে ৫ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা চেয়েছে। সেটা পাঠানো হবে। এ ছাড়া বলিভিয়াও টিকা চেয়ে চিঠি দিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধান্ত দেবেন।

আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শাহরিয়ার আলম এসব কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, বিশ্বের মাত্র ২২টি দেশে করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তার একটি বাংলাদেশ। হাঙ্গেরির মতো প্রথম সারির দেশ টিকা পায়নি।

বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা। ইতোমধ্যে সরকারের কেনা ৫০ লাখ ডোজ এবং উপহার হিসেবে ভারতের পাঠানো ২০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। আগামী পাঁচ মাসে আরও আড়াই কোটি ডোজ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

গত ২৭ মার্চ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে টিকাদান কার্যক্রম শুরু হয় বাংলাদেশে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে টিকা প্রদান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি