1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ময়মনসিংহে বরযাত্রীর উপর কনের সাবেক প্রেমিকের হামলা, আহত তিন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

ময়মনসিংহ
ময়মনসিংহে বরযাত্রীবাহী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বর, বরের মা ও এক মামা। অভিযান চালিয়ে দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকার বাসিন্দা রেদোয়ান হুদা আজাদ। তিনি আনন্দমোহন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। রেদোয়ানে সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তারাকান্দা উপজেলার দয়ারামপুর গ্রামের সুরাইয়া ইয়াসমিন রত্নার। প্রেমের সম্পর্কের জেরে গত শনিবার রেদোয়ান হুদা আজাদের বাড়িতে গিয়ে অবস্থান নেয় বিয়ের দাবিতে। সেদিন পারিবারিক ভাবে বিয়ে সম্পন্ন হলেও বুধবার আনুষ্ঠানিক ভাবে বউ তুলে আনার কথা ছিলো।

বুধবার বিকালে বরযাত্রীবাহি গাড়ি শম্ভুগঞ্জ-নেত্রকোনা সড়কের মোদারপুর এলাকায় যেতেই গাড়ির গতিরোধ করে হামলা করে মিনহাজ মিয়া নামের এক যুবক। মিনহাজের সাথে নববধূ রত্নার পূর্বে প্রেম ছিলো।

হামলায় আহত হন বর রেদোয়ান হুদা আজাদ, তার মা মাহমুদা বেগম ও মামা আজি জাহান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, বরযাত্রীবাহি গাড়িতে হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আরো অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি