1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

নিরাপত্তা সংস্থাগুলোর চরম ক্ষতি করেছে ট্রাম্প প্রশাসন : বাইডেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর চরম ক্ষতি করেছে ট্রাম্প প্রশাসন। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেছেন।

বাইডেন তার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সহযোগীদের সঙ্গে বৈঠকের পর বলেছেন, তার দল প্রয়োজনীয় তথ্য পাচ্ছে না। এর মধ্যে প্রতিরক্ষা দপ্তরের তথ্যও রয়েছে।

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বাইডেন। এর আগেই প্রশাসনিকভাবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার সহযোগীদের প্রয়োজনীয় ব্রিফ করে বিদায়ী প্রশাসন।

বিবিসি জানিয়েছে, বিজয়ী ঘোষণার পরও বাইডেনকে মুখ্য গোয়েন্দা ব্রিফিংয়ে অংশ নিতে দেওয়া হচ্ছে না। অথচ প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ায় এটি নিয়মিত ও গুরুত্ত্বপূর্ণ অংশ।

বাইডেন অভিযোগ করেছেন, প্রতিরক্ষা দপ্তর এবং ব্যবস্থাপনা ও বাজেট দপ্তরে ‘রোডব্লকের’ মুখে পড়েছে তার সহযোগীরা।

তিনি বলেন, ‘প্রধান জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিদায়ী প্রশাসন থেকে আমাদের যেসব তথ্য প্রয়োজন তা এই মুহূর্তে আমরা পাচ্ছি না। এটি আমার দৃষ্টিতে দায়িত্বজ্ঞানহীনতার মধ্যেও পড়ে না। ’

বাইডেন বলেন, ‘আমাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এর অনেকগুলো ব্যক্তি, সামর্থ্য ও নৈতিকদিক থেকে ফাঁপা। নীতি নির্ধারণী প্রক্রিয়া দুর্বল কিংবা পক্ষপাতদুষ্ট।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি