1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা : গ্রেফতার ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাসচালকের সহযোগী রশিদ আহাম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেফতার করে।

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ২৬ ডিসেম্বর রাতে ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে বাসের চালক, বাসচালকের সহযোগীসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

জানা গেছে, শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা দিরাইগামী একটি যাত্রীবাহী বাসে করে (সিলেট জ-১১০৭২৩) আসছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরশহরের সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান। কোনো যাত্রী না থাকায় বাসের চালক ও সহযোগী মিলে তাকে উত্ত্যক্ত করার এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করে। সম্ভ্রম বাঁচতে একপর্যায়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী। গ্রামবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি