1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

বিমান, ভূমি ও রেল মন্ত্রণালয়ে নতুন সচিব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পরিকল্পনা কমিশনে নতুন একজন সদস্য (সচিব) ও ভূমি আপিল বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) পাঁচজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন।

ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ভূমি মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেনকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ পেয়েছেন।

অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব রমেন্দ্রনাথ বিশ্বাসকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল সচিব পদে পদোন্নতি পেয়ে হয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব)।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. মহিবুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ৫ জানুয়ারি শেষ হচ্ছে।

আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ৩০ ডিসেম্বর পিআরএলে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি