1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

করোনাভাইরাসের কারণে ডিসি সম্মেলন স্থগিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

করোনা ভাইরাস মহামারির কারণে এবারের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন স্থগিত করা হয়েছে।

মহামারির কারণে সঠিক সময়ে করতে না পারলেও আগামী বছরের ৫-৭ জানুয়ারি আয়োজন করতে প্রস্তুতি নিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসি সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে আমরা এখনো চিঠি পাইনি।

তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ বিভিন্ন দেশের পাশাপাশি আমাদের দেশেও বাড়ছে। এ পরিস্থিতি বিবেচনায় পরে সুবিধাজনক সময়ে হয়তো ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে।

করোনার কারণে ভার্চ্যুয়ালি তিন দিনব্যাপী অনুষ্ঠেয় ডিসি সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। আর ডিসিদের সশরীরে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল।

মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হিসেবে ডিসিরা প্রতিবছর এ সম্মেলনের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর সামনে বৈঠক করে কথা বলার সুযোগ পান। তারা নিজ নিজ জেলার উন্নয়ন প্রস্তাবনা এবং সমস্যা লিখিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগে পেশ করেন।

প্রতি বছর তিন দিনব্যাপী হলেও গত বছর থেকে ডিসি সম্মেলন পাঁচ দিনব্যাপী হচ্ছে। প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন। পরে বিভিন্ন অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রী-সচিব অংশ নেন। এ অধিবেশনগুলো সচিবালয়ে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি