1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

সৌদি আরবে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ায় রবিবার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এ ছাড়া স্থল ও সমুদ্র বন্দরের সকল প্রবেশও বন্ধ করা হয়েছে। অন্তত এক সপ্তাহ পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর খবরে বলা হয়েছে, ‘এক সপ্তাহের জন্য বিশেষ ক্ষেত্র ছাড়া সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করা হলো। বন্ধের সময়সীমা পরবর্তী সপ্তাহেও বাড়ানো হতে পারে।’

খবরে আরও বলা হয়, ‘স্থল ও সমুদ্র বন্দরেও এক সপ্তাহ পর্যন্ত প্রবেশ বন্ধ থাকবে। পরবর্তী সপ্তাহেও এই নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হতে পারে।’

বর্তমানে সৌদি আরবে অবস্থানকারী আন্তর্জাতিক ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। ফ্লাইটগুলো সৌদি ছেড়ে যেতে পারবে বলে জানিয়েছে এসপিএ।

করোনাভাইরাসের অধিক সংক্রামক নতুন একটি ধরন যুক্তরাজ্যে পাওয়ার পর রবিবার ইউরোপের একাধিক দেশ যুক্তরাজ্যের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আরও কিছু দেশ নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, নতুন এই ধরনটি ‘নিয়ন্ত্রণের বাইরে।’

এসপিএ জানিয়েছে, গত ৮ ডিসেম্বর থেকে ইউরোপ অথবা করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে এমন যে কোনো দেশ থেকে যেসব যাত্রী সৌদি আরবে পৌঁছিয়েছে তাদের সবাইকে স্বেচ্ছায় আলাদা থাকতে হবে এবং পরীক্ষা করাতে হবে।

গত সপ্তাহে সৌদিতে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন পৌঁছানোর পর তিন ধাপ বিশিষ্ট করোনাভাইরাস টিকাদান প্রকল্প শুরু হয়েছে। সৌদি আরবের প্রতিবেশ দেশ কুয়েতও রবিবার ব্রিটিশ ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ৬১ হাজারের বেশি লোক করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ হাজারেরও বেশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি