1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

৪ মাসে ৪২০ কোটি ডলার দান করেছেন বেজোসের সাবেক স্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কট গত মাসে চার মাসে প্রায় ৪২০ কোটি ডলার দান করেছেন বিভিন্ন ত্রাণ সংস্থাকে।

এক ব্লগ পোস্টে ম্যাকেনজি বলেন, করোনা মহামারিতে যেসব আমেরিকান ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহায়তা করতে চান তিনি।

ম্যাকেনজি স্কট বর্তমানে বিশ্বের ১৮তম ধনী। যার সম্পদের পরিমাণ ৬০ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। এসব সম্পদের বেশিরভাগ পেয়েছেন তার সাবেক স্বামী জেফ বেজোসের কাছ থেকে।

গত মঙ্গলবার ব্লগ পোস্টে ম্যাকেনজি আরও লেখেন, করোনা অনেক আমেরিকানের জীবন পঙ্গু করে দিয়েছে। তাদেরকে সহায়তার জন্য ইতোমেধ্য ৩৮০ টি দাতা সংস্থা এবং ৬ হাজার ৫০০টি প্রতিষ্ঠানকে সহায়তা করেছেন তিনি।

উল্লেখ্য, গত বছর জেফ বেজোস এবং ম্যাকেনজি বেজোসের বিচ্ছেদ হয়। বিবাহবিচ্ছেদ থেকে তিনি প্রায় সাড়ে তিন হাজার কোটি ডলারের সম্পদ পান। এই সম্পদের অর্ধেকই দান করে দেয়ার ঘোষণা দিয়েছিলেন ম্যাকেনজি।
সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি