1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

মার্কিন রাজস্ব বিভাগে সাইবার হামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

মার্কিন রাজস্ব ও বাণিজ্য বিভাগে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ হামলার পেছনে কে বা কারা রয়েছে সে ব্যাপারে কিছু বলেনি যুক্তরাষ্ট্র। তবে এ ঘটনার পেছনে রাশিয়ার সম্পৃক্ত আছে বলে মনে করা হচ্ছে। যদিও ফেসবুক বার্তায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ভিত্তিহীন বলেছে।

রবিবার ক্যালিফোর্নিয়াভিত্তিক পাবলিক ট্রেড সাইবার সিকিউরিটি সংস্থা ফায়ারআই তাদের হ্যাকিং (ইথিক্যাল) টুল চুরি হওয়ার অভিযোগ করার এক সপ্তাহের মধ্যে মার্কিন রাজস্ব ও বাণিজ্য বিভাগে এ সাইবার হামলার ঘটনা ঘটল। এ নিয়ে সংশ্লিষ্ট সেক্টরে জরুরি অবস্থা জারি করেছে যুক্তরাষ্ট্র।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সব ফেডারেল জনসংস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক টুল ‘সোলার উইন্ড’-এর সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয়েছে।

মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) বলেছে, এসব হ্যাকের ফলে সরকারি সিস্টেমগুলোর আধুনিকায়ন জরুরি। যে টুলটির মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর অভিযোগ করা হচ্ছে, সেটির নির্মাতা প্রতিষ্ঠান সোলার উইন্ড টুইট বার্তায় জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে টুলটির ওরিয়ন প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের অতিসত্বর আপগ্রেড করতে হবে।

ফায়ারআই এ ধরনের ঘটনাকে ‘বৈশ্বিক তৎপরতা’ হিসেবে উল্লেখ করে বলেছে, প্রাইভেট ও পাবলিক কম্পিউটার নেটওয়ার্ক প্রতিষ্ঠান সফটওয়্যার আপডেটে মেলিসিয়াস কোড ঢুকিয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি