1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

শর্ত মেনে শ্রীলঙ্কা সফরে যাবে না বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

শর্ত মেনে শ্রীলঙ্কা সফরে যাবে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : কোয়ারেন্টাইন সম্পর্কিত বিতর্কের জের ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) জানিয়ে দিয়েছে, কোনো শর্ত মেনে তারা শ্রীলঙ্কা সফরে যাবে না। আজ বিকেল সাড়ে তিনটার দিকে সংবাদ সম্মেলন করে নিজেই এ ঘোষণা দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩টি টেস্ট ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। প্রস্তুবিত সূচি অনুসারে চলতি মাসের শেষ সপ্তাহেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমানে ওঠার কথা।
কিন্তু তিন ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে এখনও আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। মূলতঃ বিসিবির সঙ্গে তারা বিরোধ বাধিয়ে রেখেছে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন নিয়ে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের শর্ত হলো, বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিসিবি বলছে, ১৪ দিন নয়, ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকবে টাইগার ক্রিকেটাররা।
এ নিয়ে দুই বোর্ডের কথা চালাচালির মধ্যেই আজ মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে এসে হাজির হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির অন্য পরিচালকদের সঙ্গে মিটিং শেষে মিডিয়ার মুখোমুখি হলেন তিনি। সেখানেই জানিয়ে দিলেন, ‘শ্রীলঙ্কার দেয়া শর্ত মেনে আমাদের পক্ষে সফরে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি