1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মার্কিন উপদেষ্টা প্যানেলের অনুমোদন পেল ফাইজারের টিকা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

ফাইজারের কভিড-১৯ টিকার ব্যাপক ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি উপদেষ্টা প্যানেল।

এর ফলে যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রয়োগে কেবল আরেকটি ধাপ বাকি রইলো। দেশটিতে কখন থেকে টিকা দেওয়া শুরু হবে এখন তা নির্ভর করছে কত দ্রুত খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুমোদন করছে।

ডন জানায়, ১৭-৪ ভোটে ফাইজার এবং এর জার্মান পার্টনার বায়োনটেকের টিকাকে বয়স্ক ও ১৬ বছরের বেশি বয়সীদের জন্য নিরাপদ ও কার্যকর বলে ঘোষণা করা হয়। একজন ভোটদানে বিরত ছিলেন।

টিকা গ্রহণকারী দুজনের শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দেওয়ার পর এই অনুমোদন দেওয়া হলো।

এর আগে যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োনটেকের করোনা টিকার গণপ্রয়োগ শুরু করে।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছে প্রায় ২ লাখ ৯৯ হাজার ৭০০ জন।

করেনার বৈশ্বিক দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি ৭ লাখ ২১ হাজারে। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫ লাখ ৮৮ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৪ কোটি ৯১ লাখ ৪৯ হাজার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি