1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ কোটি ছাড়ালো

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

মাত্র ১৬ দিনে করোনায় আক্রান্তের সংখ্যা আরও এক কোটির ঘর স্পর্শ করল। বুধবার বিশ্বজুড়ে করোনা সংক্রমণ সাত কোটি ছাড়াল।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল পৌনে দশটা পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট সাত কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৫২ জনে।

মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫ লাখ ৮৮ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৯১ লাখ ৪৭ হাজার।

টানা তৃতীয় দিনের মতো ১২ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-১৯। বিশ্বে মোট প্রাণহানি ১৫ লাখ ৮৮ হাজারের কাছাকাছি। এদিন, ৩ হাজারের মতো মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি তিন লাখ ছুঁইছুঁই। দেশটিতে করোনায় আক্রান্ত এক কোটি ৬০ লাখের ওপর।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৮৮৭ জনের মৃত্যু দেখলো ইতালি; দেশটিতে মোট প্রাণহানি ৬৩ হাজারের মতো। মেক্সিকো-ব্রাজিলেও বৃহস্পতিবার, আটশ’র কাছাকাছি মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এছাড়া, সাড়ে ৪শ’ থেকে ৬শ’ মৃত্যু দেখেছে ভারত, রাশিয়া, ব্রিটেন, জার্মানি ও পোল্যান্ড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি