1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

পাকিস্তানে সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত বিরোধী জোটের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

পাকিস্তানের জাতীয় সংসদ থেকে ১১ দলের সমন্বয়ে গঠিত বিরোধী জোটের সদস্যরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নামে এ জোট গত সেপ্টেম্বরে গঠিত হয়েছে এবং প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিকে তারা প্রাথমিক লক্ষ্য হিসেবে ঠিক করেছেন।

মঙ্গলবার পাকিস্তানের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিরোধী জোটের প্রধান মাওলানা ফজলুর রহমান।

১১-দলীয় জোটে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির মতো প্রভাবশালী বৃহৎ রাজনৈতিক দল। জোটের নেতারা বলছেন, ইমরান খান ২০১৮ সালের নির্বাচনে কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছেন।

পাকিস্তানের জাতীয় সংসদে ক্ষমতাসীন তেহরিকে ইনসাফ দলের সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। যদি ১১ দলীয় বিরোধী জোট সংসদ থেকে পদত্যাগ করে তাহলে পাকিস্তান বড় রকমের রাজনৈতিক সংকটে পড়বে।

ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই দল ২০১৮ সালের জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে এবং এটিই এই দলের প্রথমবারের মতো ক্ষমতায় বসা।

ইমরান খান বলছেন, বড় দুই রাজনৈতিক দল তাকে ক্ষমতাচ্যুত করতে চায় কারণ তাদের দুর্নীতির ব্যাপারে তিনি কোনো ছাড় দিচ্ছেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি