1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

মাউন্ট এভারেস্টের উচ্চতা আরও বেড়েছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা আরও বেড়েছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে নেপাল। এর ফলে এখন থেকে এভারেস্টের উচ্চতা আর ৮৮৪৮ মিটার নয়। বরং সেটা বেড়ে হয়েছে ৮৮৪৮.৮৬ মিটার।

নেপাল ও চীনের যৌথ পরিমাপের পর মাউন্ট এভারেস্টের উচ্চতা সংশোধন করা হলো। দেশ দুটির পক্ষ থেকে ইতিমধ্যেই এ কথা জানানো হয়েছে। ১৯৫৪ সালে সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপা হয়েছিল। তখন জানানো হয়েছিল যে, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে উচ্চতা ৮৮৪৮ মিটার।

এতদিন পর্যন্ত এটাই ছিল এভারেস্টের উচ্চতার হিসাব। তবে নতুন হিসাবে মাউন্ট এভারেস্টের উচ্চতা .৮৬ মিটার বেড়েছে। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্প এবং অন্যান্য কারণে মাউন্ট এভারেস্টের উচ্চতা বেড়ে থাকতে পারে বলে দাবি করে বিভিন্ন মহল। তাদের দাবির প্রেক্ষিতেই নতুন করে এভারেস্টের উচ্চতা মাপার সিদ্ধান্ত নেপাল।

দুই বছর আগেই নেপালের সার্ভে দপ্তর মাউন্ট এভারেস্টের উচ্চতা নতুন করে মেপে দেখার প্রক্রিয়া শুরু করে। তখন নেপালের সার্ভে দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সুশীল নরসিং রাজভান্ডারী জানিয়েছিলেন, যারা এই প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করবেন, তাদের ঘোষণা অনুষ্ঠানে সম্মান জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি