1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মাইনাস ৫০ ডিগ্রি তাপমাত্রায় গাড়িতেই যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

মাইনাস ৫০ ডিগ্রি তাপমাত্রায় গাড়িতেই যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চলতে চলতে হঠাৎ করে রাস্তা ভুলে গিয়েছিলেন এক যুবক। মাইনাস ৫০ ডিগ্রি তাপমাত্রায় কয়েকদিন আটকে থাকার পর তার মৃত্যু হয়েছে। তবে যুবকের মৃত্যু হলেও তার সঙ্গী নিজেকে বাঁচাতে সক্ষম হয়, তার অবস্থাও আশঙ্কাজনক। রাশিয়ার ইয়াকুটিয়া অঞ্চলে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, মৃতের বয়স মাত্র ১৮। একসপ্তাহ আগে সে রাস্তা হারিয়ে ফেলেছিল এরপর ঠাণ্ডা এতটাই তীব্র হয়ে পড়ে যে, গাড়ির ভেতর থেকে বেরোতে পারেনি সে। অনুসন্ধান দল তার মৃতদেহ খুঁজে পায়। খবর আরটি ডট কমের
খবরে বলা হয়েছে, ২৮ নভেম্বর দুই যুবক টয়োটা চেজার গাড়িতে করে রাশিয়ার ইয়াকুটস্ক থেকে মাগাদানের দিকে যাত্রা শুরু করে। এই দুটি শহরের মাঝামাঝি রাস্তা, কলিমা হাইওয়েটিকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়। এমনকি একে ‘রোড অফ বোনস’ও বলা হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই অঞ্চলে রাতের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রিতে নেমে যায়। উদ্ধারকারী দল দেখতে পায় যুবকের গাড়ির রেডিয়েটারটিও ভেঙে পড়ে রয়েছে। গাড়িটি একটি বন্ধ হাইওয়েতে আটকে ছিল। কীভাবে যুবক মূল সড়ক থেকে সেখানে পৌঁছেছিল তা জানা যায়নি। যুবকের গাড়িটি যেখানে পাওয়া যায় সেখান থেকে ১২০ কিমি দূরেই ছিল বস্তি। অন্যদিকে বেঁচে থাকা যুবকটিও শীতের কারণে অসুস্থ হয়ে পড়েছিল। উদ্ধারকারীদল তাকে হাসপাতালে ভর্তি করেন এবং বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি