1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

অন্ধ্রপ্রদেশে অজানা রোগের হানা, ২ শতাধিক হাসপাতালে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

বিশ্বজুড়ে চলমান অতিমারিতে প্রতিদিন আসছে নতুন মৃত্যুর খবর। এরই মধ্যে নতুন রহস্যময় অসুখের কবলে পড়েছে অন্ধ্রপ্রদেশের বাসিন্দারা। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শিশু এবং নারীসহ সেখানে ২২৮ জন ইতোমধ্যেই বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ৭৬ জনকে এরই মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

অন্ধ্রের ইলুর শহরে এ রহস্যময় রোগ হানা দিয়েছে। প্রায় কাছাকাছি ধরনের উপসর্গ নিয়ে শহরের বাসিন্দারা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে খিঁচুনি, কাঁপুনি, মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা গেছে। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা।

আক্রান্তরা সবাই ইলুরু শহরেরই বাসিন্দা হলেও তারা একসঙ্গে কোনো অনুষ্ঠানে যোগও দেননি। আর তাই রোগের উৎস নিয়ে কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়েছেন চিকিৎসকরাও। ‘অজানা’ এই রোগের খবর পাওয়ার পর ইলুরুতে পাঠানো হয় চিকিৎসকদের একটি দল। তারা উপসর্গ খতিয়ে দেখেন। রোগীদের রক্তপরীক্ষাও করা হয়। তবে তাতে অস্বাভাবিক কিছু মেলেনি বলে জানিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকারের স্বাস্থ্য দফতর।

রবিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আলা নানি বলেন, আক্রান্তদের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তা নেগেটিভ এসেছে। জরুরি ভিত্তিতে ইলুরুতে ১৫০ শয্যা এবং বিজয়ওয়াড়ায় আরও ৫০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন নানি। যে সব জায়গায় আক্রান্ত রয়েছেন সেখানে ডোর টু ডোর সার্ভে করার নির্দেশ দেওয়া হয়েছে। খোলা হচ্ছে মেডিকেল ক্যাম্পও।

রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি বলেন, জীবনের কোনো ভয় নেই। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি