1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

এ হামলা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর নয়, বাংলাদেশের ওপর : হানিফ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ রবিবার বলেছেন, এটা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করেনি, তারা পুরো দেশের ওপর হামলা করেছে।

তিনি বলেন, ‘যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করেছে, তারা এদেশকে বিশ্বাস করে না, এদেশের সংবিধান তারা বিশ্বাস করে না। এরা পাকিস্তানের পেত্মাতা। এটা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করেনি, তারা পুরো দেশের ওপর হামলা করেছে।’

কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।

তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে এমন কয়েকজনকে পুলিশ চিহিৃত করেছে, তাদেরকে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।

হানিফ বলেন, ‘হেফাজত নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াতের ইন্ধনে এসব কাজ করছে। বিএনপিকে স্বাধীনতার পক্ষের দল আর বলা যায় না। তাদের নেত্রী বেগম খালেদা জিয়া হেফাজতের শাপলা চত্বর ঘেরাওয়ের দিন তাদের সমর্থন দিয়ে প্রমাণ করেছে তিনি ও তার দল এদের পৃষ্ঠপোষক। এদেরকে যেকোনো মূল্যে রুখে দিতে হবে। সারা দেশের মানুষকে সোচ্চার হতে হবে। এদেরকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।’

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত গভীর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে দেশব্যাপী ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মধ্যেই কুষ্টিয়ায় এ ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি