1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সিরিয়ায় বিচ্ছিন্নতাবাদ উৎসাহিত করছে আমেরিকা: লাভরভ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন রাখার নিন্দা জানিয়ে বলেছেন, দেশটিতে আমেরিকার সেনা মোতায়েন রাখা অর্থই হচ্ছে আরব এ দেশটির ঐক্য ও সংহতি পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করা।

তিনি আরো বলেন, সিরিয়ায় আমেরিকা সেনা মোতায়েন রেখে প্রকাশ্যে বিচ্ছিন্নতাবাদ উৎসাহিত করছে। গতকাল ভিডিও লিংকের মাধ্যমে রোম ২০২০ ভূমধ্যসাগরীয় সংলাপে দেয়া বক্তব্যে এসব কথা বলেছেন ল্যাভরভ।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় মানবিক সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়া সরকারকে রাশিয়ার পক্ষ থেকে চূড়ান্তভাবে সহযোগিতা করার কারণে সন্ত্রাসবাদের মেরুদণ্ড ভেঙ্গে দেয়া সম্ভব হয়েছে এবং এর বেশিরভাগ ধন্যবাদ মস্কোরই প্রাপ্য।

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে যারা বেঁচে আছে তাদের জন্য এখন স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করা জরুরি এবং এ কাজে পুরো আন্তর্জাতিক সমাজের অংশগ্রহণ দরকার। ল্যাভরভ সমস্ত ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান এবং সিরিয়াসহ পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের সমস্যা সমাধানের জন্য বাইরের হস্তক্ষেপমুক্ত অংশগ্রহণমূলক সংলাপের ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি