1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

এবার ফাইজারের টিকার অনুমোদন দিল বাহরাইন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

এবার ফাইজারের টিকার অনুমোদন দিল বাহরাইন

রিপোর্টার


  • আপডেট :
    শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০


  • বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের পর এবার বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে মার্কিন ওষুধ তৈরি প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে বাহরাইন। শুক্রবার বাহরাইনের নিয়ন্ত্রক সংস্থা এনএইচআরএ একটি বিবৃতিতে টিকা অনুমোদনের কথা জানিয়েছে। এনএইচআরএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিয়াম আল-জালাহমা বলেন, ফাইজারের ভ্যাকসিনকে অনুমোদন দেওয়ার কারণে রাজ্যের করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি গুরুত্বপূর্ণ স্তর যুক্ত হবে। এনএইচআরএ জানিয়েছে, ফাইজার-বায়োএনটেকের টিকাটি উচ্চঝুঁকিপূর্ণ রোগীদের প্রয়োগ করা হবে। খবর আল জাজিরার
তবে কী পরিমাণ টিকা বাহরাইন ক্রয় করেছে এবং কবে থেকে প্রয়োগ শুরু হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছুই জানানো হয়নি। এর আগে বাহরাইন আগেই চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের উদ্ভাবিত টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। এরই মধ্যে প্রায় ছয় হাজার মানুষ তা গ্রহণ করেছেন। সিনোফার্মের টিকাটি সংযুক্ত আরব আমিরাতেও প্রয়োগ হচ্ছে।
বাহরাইনের জন্য ফাইজারের টিকা পরিবহন ও সংরক্ষণ কঠিন হতে পারে। কারণ ফাইজার কর্তৃপক্ষ জানিয়েছে তাদের টিকা ভালো রাখতে গেলে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। অপরদিকে বাহরাইনে গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। তবে এই টিকা পরিবহনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা গালফ এয়ার। এর আগে ২ ডিসেম্বর সর্বসাধারণের ব্যবহারের জন্য বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। খুব দ্রুতই টিকাদান কার্যক্রম শুরু করবে দেশটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি