1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

ভিসা জালিয়াতি: মালয়েশিয়ায় স্ত্রীসহ প্রবাসী বাংলাদেশি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

ভিসা জালিয়াতি: মালয়েশিয়ায় স্ত্রীসহ প্রবাসী বাংলাদেশি গ্রেফতার

রিপোর্টার


  • আপডেট :
    শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০


  • বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ায় কয়েক হাজার শ্রমিককে ভুয়া ভিসা করিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সেদেশের দুর্নীতি দমন কমিশনের বিশেষ ব্র্যাঞ্চ পুলিশের হাতে আটক হয়েছে শহীদুল ইসলাম বাবুল নামের এক বাংলাদেশি ও তার স্ত্রী। গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে বিশেষ অভিযানে কুয়ালালামপুরের নিজ বাসা থেকে স্ত্রীসহ আটক করা হয় তাকে। অভিযোগ রয়েছে মালয়েশিয়ার কয়েকজন দুর্নীতিপরায়ণ ইমিগ্রেশন কর্মকর্তার সহযোগিতায় হ্যাকিংয়ের মাধ্যমে রিপ্লেসমেন্ট ভিসা করে দিয়েছেন বাবুল। দেশটির রাজধানী কুয়ালালামপুরে তার কার্যালয়ে ভিসা কার্যক্রম চলেছে গত বছরের শেষ থেকে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বর্ণনায় জানা যায়, প্রতিটি ভিসার জন্য ১ লাখ ৬০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন বাবুল। ভিসা করার পর নিয়েছেন আরও দেড় হাজার রিঙ্গিত বা ৩০ হাজার টাকা।
জানা গেছে, কুমিল্লা প্রবাসী শহীদুল ইসলাম বাবুল ও তার স্ত্রী নিলিমা ইসলাম দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে বিশাল অর্থের মালিক হয়েছেন। কুয়ালালামপুরে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি