1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জানুয়ারিতে হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

জানুয়ারিতে হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা

রিপোর্টার

  • আপডেট :
    শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০


  • বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর স্নাতকের (সম্মান) স্থগিত পরীক্ষাগুলো আগামী জানুয়ারিতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। চলমান করোনা পরিস্থিতির অবনতি না হলে মধ্য জানুয়ারির পরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে পরীক্ষার সময়সূচি তৈরির কাজ শুরু করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাতীয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত বিভিন্ন কলেজের চতুর্থ বর্ষে ২ লাখ ২৫ হাজার শিক্ষার্থী ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আগ পর্যন্ত মোটা দাগে পাঁচটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনার কারণে পরীক্ষা স্থগিত হয়ে যায়। এই অবস্থায় চাকরিসহ নানা প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। তাদের কথা চিন্তা করে অবশিষ্ট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ‘আগামী জানুয়ারি মাসে অনার্স ফাইনাল ইয়ারের অবশিষ্ট পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা পরীক্ষার সময়সূচি তৈরির কাজ শেষ করে ফেলেছি। সারা দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। করোনা পরিস্থিতির অবনতি না হলে জানুয়ারি মাস থেকেই পরীক্ষা শুরু হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি