1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

আমাকে নিয়ে ট্রোল করে যদি কারও ঘরে পয়সা আসে তবে করুক: শ্রাবন্তী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

ইন্ডাস্ট্রির হ্যাপেনিং গার্ল শ্রাবন্তী। গেল কয়েকদিন ধরেই তৃতীয়বারের মতো শ্রাবন্তীর ঘর ভাঙ্গনের গুঞ্জনে উত্তাল সোশ্যাল মিডিয়ায়। এর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল শ্রাবন্তীর। সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। তারপর মডেল কৃষ্ণবিরাজের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। সে সম্পর্কও এক বছর ঘুরতে না ঘুরতে ভেঙে যায়। খবর- আনন্দবাজার পত্রিকা।

একদিকে সঞ্চালনার কাজ, অন্য দিকে নতুন ওয়েব সিরিজে অভিনয় সামলানোর মাঝে শ্রাবন্তী বললেন, আড়াই ঘণ্টা টানা এপিসোড শ্যুট হয়। একদিনে তিনটা করে এপিসোড শ্যুট করি। প্রায় ১৫০ এপিসোড হয়ে গেল। দারুণ মজা করছি। কত লড়াকু মেয়ের স্বপ্ন শুনছি। আমিও সেখান থেকে রোজ অনুপ্রাণিত হচ্ছি। আর সঞ্চালনা কিন্তু সবাই পারে না!

এক প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বললেন, ‍‍সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু লেখা হচ্ছে। এরা তো কাউকে ছাড়ে না! যাদের কাজ নেই তারা পড়ছে এই সব গসিপ। দেখুন, এই সময় কেউ এ ধরনের খবর করে যদি পয়সা পায়, পাক। আমি আমার সম্পর্ক বা বিয়ে নিয়ে একটা কথাও বলবো না। প্লিজ! জানতে চাইবেন না!

শ্রাবন্তী উল্টে প্রশ্ন করেন, ওঠানামা কোন মানুষের জীবনে নেই বলুন তো! সেলিব্রিটি হলে সেটা নিয়ে শুধু চর্চাই নয়, বিষয়টা কুরুচিকর হয়ে যায়। এই মানসিকতা শুধু খারাপ নয়, অন্যায়!

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি