1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

২০ রিয়ালে পাওয়া যাবে বাংলাদেশ-কাতার ম্যাচের টিকিট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

২০ রিয়ালে পাওয়া যাবে বাংলাদেশ-কাতার ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্ক : আগামীকাল শুক্রবার দোহার দুহাইল আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক কাতার ও বাংলাদেশ। ১০ হাজার দর্শক ধারণক্ষম এ স্টেডিয়ামের গ্যালারির বেশিরভাগ আসনই থাকবে শূন্য। কারণ, কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ মাত্র ২০ ভাগ টিকিট বিক্রির অনুমতি দিয়েছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনকে। সে হিসেবে মাত্র ২ হাজার দর্শকের সৌভাগ্য হবে ম্যাচটি গ্যালারিতে বসে দেখার। এই ২ হাজার টিকিট অনলাইসে বিক্রি করছে আয়োজক ফেডারেশন। প্রতিটি টিকিটের মূল্য ২০ রিয়াল (বা, ৪৬০ টাকা প্রায়)। বিক্রি শুরু হয়েছে বুধবার থেকেই। খেলা শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়)। করোনাভাইরাসের কারণে, কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে ম্যাচটি ঘিরে। টিকিট ক্রয় করা দর্শক ছাড়া স্টেডিয়ামের কাছে কেউ যেতে পারবে না বলে স্থানীয় মিডিয়াগুলো খবর প্রকাশ করেছে।
গালফকাতারের খবর- মোবাইলে করোনা অ্যাপ ‘এহতেরাজ’-এ সবুজ রং না থাকলে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবে না কোনো দর্শক। ‘আলকাস’ নামের কাতারের একটি টিভি চ্যানেল ছাড়া আর কোনো গণমাধ্যমের লোকও স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না।

টিকিটের জন্য এখানে ক্লিক করুন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি