1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

বিনামূল্যে করোনা টিকা পাবেন জাপানিরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

জাপানে দেশটির সব বাসিন্দাকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা প্রদান করা হবে। বুধবার এ বিষয়ে দেশটির পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। করোনাভাইরাস বিষয়ে জাপান ‘সর্বোচ্চ সতর্কাবস্থায়’ রয়েছে দেশটির প্রধানমন্ত্রী এমন ঘোষণা দেওয়ার দুই সপ্তাহ পর এ বিল পাস করা হলো।

জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি পাস হওয়ার পর উচ্চ কক্ষেও এটি অনুমোদন পেয়েছে। এ বিলে বলা হয়েছে, জাপানের ১২ কোটি ৬০ লাখ বাসিন্দার জন্য করোনা টিকার সব ব্যয় বহন করবে সরকার।

জাপান বৃহৎ ওষুধ কোম্পানি ফাইজারের কাছ থেকে ৬ কোটি মানুষের জন্য কোভিড-১৯ টিকা নিশ্চিত করেছে। এ ছাড়া তারা বায়োটেক কোম্পানি মডার্নার নিকট থেকে আরও ২ কোটি ৫০ মানুষের জন্য করোনা টিকা কিনছে।

জাপান সরকার জানিয়েছে, তারা অ্যাস্ট্রাজেনেকার ১২ কোটি ডোজ ভ্যাকসিন কিনবে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকাকে সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।

জাপানে এ পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ২ হাজার ১০০ জন প্রাণ হারিয়েছে। বিশ্বের অন্যান্য দেশে যে হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সে তুলনায় জাপানে আক্রান্ত ও মৃতের এ সংখ্যা অনেক কম।
এএফপি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি