1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

বাংলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

আজ ৩ ডিসেম্বর, বাংলা একাডেমির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। মাতৃভাষা আন্দোলনের গৌরবকে তুলে ধরে বাংলা ভাষার সার্বিক পরিচর্যার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি।

একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর। সেদিন বর্ধমান হাউসের বটতলায় তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার বাংলা একাডেমির উদ্বোধন করেছিলেন। জাতির আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত এ প্রতিষ্ঠান নানা চড়াই-উৎরাই পেরিয়ে সেই উদ্দেশ্যে কাজ করে চলেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে। আজ সকাল সাড়ে ৯টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানটির পতাকা উত্তোলন করা হবে। পরে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এর পর পৃথকভাবে শ্রদ্ধা জানানো হবে একাডেমির স্বপ্নদ্রষ্টা ড. মুহম্মদ শহীদুল্লাহর সমাধিতেও।

বেলা ১১টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘সবার আগে সংস্কৃতি, সবার সঙ্গে সংস্কৃতি’ শীর্ষক বাংলা একাডেমি প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা-২০২০ প্রদান করবেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ। স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি