1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

দুর্ঘটনা রোধে রেল সিগনালের স্থানগুলোতে ওভারপাস নির্মাণের সুপারিশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সড়ক পথে রেল সিগনালের স্থানগুলোতে ওভারপাস নির্মাণ করে সড়ক দুর্ঘটনা রোধে পরিকল্পনা করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বুধবার (২ ডিসেম্বর) কমিটির সভাপতি মোঃ আব্দুস শহীদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটি সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুর রহমান, গোলাম মোহাম্মদ সিরাজ এবং খাদিজাতুল আনোয়ার সভায় অংশগ্রহণ করেন।

সভায় রেলপথ মন্ত্রণালয়ের ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থ বছরের চলমান প্রকল্পের উপর আলোচনা এবং ৬ষ্ঠ বৈঠকে রেলপথ মন্ত্রণালয়কে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির দেয়া সুপারিশের বাস্তবায়ন অগ্রগতির উপর আলোচনা করা হয়।

সভায় মন্ত্রণালয়কে ২০০৮ সাল হতে ২০২০ সাল পর্যন্ত রেললাইন, সিট, সিগনাল ব্যবস্থা এবং প্লাটফর্মসহ রেলওয়েতে যাত্রীসেবার উন্নয়নের একটি সার্বিক প্রতিবেদন কমিটির নিকট দেয়ার সুপারিশ করা হয়।

সভায় ঢাকা থেকে মংলা পর্যন্ত রেললাইন তৈরির পরিকল্পনায় আন্ডার পাসগুলোতে হাই কিউব কন্টেইনার পরিবহণের সুবিধা কেনো রাখা হয় নি সে বিষয়ে মন্ত্রণালয়কে কমিটির নিকট ব্যাখ্যা প্রদানের সুপারিশ করা হয়।

যথাসময়ে প্রকল্পের কাজ সম্পন্ন এবং খরচ হ্রাস করতে; একটি বড় প্রকল্পকে পৃথক করে জমি অধিগ্রহণ ও মাটি ভরাটকে একটি প্রকল্প এবং উন্নয়ন কাজগুলোর জন্য আরেকটি প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।

সভায় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ রেলপথ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি