1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ২১৯৮

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৬ হাজার ৭১৩ জন।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ১৯৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৬৯ হাজার ৪২০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬২ জন। এ নিয়ে মোট সুস্থ ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন।

আজ বুধবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৭ জন, বাড়িতে ১ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ৩০ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন ও রংপুরে ২ রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, শূন‌্য থেকে ১০ বছরের মধ‌্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ‌্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৬০ বছরের ওপরে ২৫ জন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি